• আন্তর্জাতিক

তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে উপস্থাপক নোরা ও’ডোনেল যখন জানতে চান, তিনি কি তৃতীয় দফায় প্রার্থী হওয়ার কথা ভাবছেন কিনা, তখন ট্রাম্প বলেন, আমি এটা নিয়ে একদমই ভাবি না। তবে বলতে পারি, অনেকেই চায় আমি আবারও প্রার্থী হই।

উপস্থাপক পরবর্তীতে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ সম্ভাব্য উত্তরসূরিদের বিষয়ে জানতে চান, ট্রাম্প বলেন, আমি দুজনকেই পছন্দ করি। আসলে আমি অনেককেই পছন্দ করি। আমাদের দলে অসাধারণ একটি টিম আছে—একটা চমৎকার বেঞ্চ। চাইলে দুজনকেও একসঙ্গে প্রার্থী করা যায়। তাই এখনই নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। এটা অনেক আগে হয়ে যায়। 

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে পারেন না। 

সূত্র: আনাদোলু

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo