• আন্তর্জাতিক

ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৯

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের রাঙ্গারেড্ডি জেলার শেভেলা মন্ডলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
‎
‎রাজ্য পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে। এতে বহু মানুষ হতাহতের শিকার হয়।
‎
‎বাসটি ৪০ জন যাত্রী নিয়ে মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
‎
‎এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।
‎
‎এর আগে, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে গত শনিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত। মাত্র দুইদিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হলো।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo