• বিনোদন

‎১৬ বছর পর বিটিভির ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে আসিফ আকবর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গেছেন। তিনি গান গাইতে অবশ্য যাননি। শিশু-কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে অংশ নেন।
‎
‎এর আগে ২০০৮ সালে বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত হন আসিফ আকবর। সেই থেকে সরকারি মাধ্যম দুটিতে তাকে আর আমন্ত্রণ জানানো হয়নি। কখনও দেখা যায়নি। সরকার পরিবর্তনের পর গত বছরের সেপ্টেম্বরে তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন। অবশেষে এক বছর পর ‘নতুন কুঁড়ি’র আহ্বান উপেক্ষা করতে না পেরে বিটিভিতে ছুটে যান এ সংগীত তারকা।
‎
‎এ বিষয়টি সর্বপ্রথম জানিয়েছেন গায়ক সোহেল মেহেদী। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। পোস্টে সোহেল মেহেদী লিখেছেন, দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই। তিনি বলেন, আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি।
‎
‎সোহেল মেহেদী বলেন, আমাকেও গান গাইতে দেওয়া হয়নি। তবে পটপরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুঁড়ি না হতো, তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি।
‎
‎এ সংগীতশিল্পী বলেন, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এ শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পায়। উল্লেখ্য, প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে আবার ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালু করা হয়েছে।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo