• আন্তর্জাতিক

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে।
‎
‎তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনো নেই।
‎
‎প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, ‘কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন।’
‎
‎অন্যদিকে, দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি।
‎
‎উল্লেখ্য, গত জুন মাসে ইরানে উসকানিমূলক হামলা চালায় ইরান, যা পরবর্তীতে দুদেশের মধ্যে বারো দিনের সংঘাতে রূপ নেয়।  সে সময় ইসরাইল পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করে, এতে একাধিক জ্যেষ্ঠ বিজ্ঞানী নিহত হন।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo