• আন্তর্জাতিক

টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে ১ হাজার ৫০০ জন পর্যটক আটকা পড়েছেন। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের গেটওয়ে হিসেবে পরিচিত লুকলা বিমানবন্দরে টানা তৃতীয় দিনের জন্য বিমান পরিষেবা বন্ধ থাকায় এই চরম ভোগান্তি তৈরি হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
‎
‎সরকারি সূত্রের বরাতে জানা গেছে, নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশেল সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে গত তিন দিন ধরে একটানা বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ এবং কম দৃশ্যমানতার কারণে তেনজিং-হিলারি বিমানবন্দরে বৃহস্পতিবার থেকে সব বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।
‎
‎সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা পিটিআইকে জানিয়েছেন,ট্রেকিং সেরে যে সকল পর্যটক তিন দিন আগে লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে ফেরার কোনো ফ্লাইট পাননি। পর্যটনের মৌসুমে প্রতিদিন কয়েক ডজন বিমান চলাচল করলেও বর্তমানে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। লুকলা এবং আশপাশের হোটেলগুলো এখন আটকে পড়া পর্যটকদের ভিড়ে পূর্ণ।
‎
‎নেপালের বিমান পরিষেবা সংস্থা তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার নিশ্চিত করেছেন, কেবল তাদের বিমান সংস্থা থেকেই টিকিট বুক করা অন্তত এক হাজার ৫০০ জন পর্যটক বর্তমানে লুকলায় আটকা পড়েছেন।
‎
‎আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী দু’দিন কোশিসহ অন্যান্য কিছু পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

২

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৪

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৫

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

  • company_logo