• আন্তর্জাতিক

নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তুরস্ক গতকাল শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে।

তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রকেটসান’–এর চালানো এই পরীক্ষার ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন। তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ এই খবর জানান।

গোরগুন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত...এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।’

শিল্প সচিবালয়ের প্রধান আরও লিখেছেন, ‘সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে। নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেটসান এবং যাঁরা এই কাজে অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’

এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের ‘তাইফুন’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল।

রকেটসানের প্রধান মুরাত ইকিনচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শিগগির শুরু হবে।

 

মন্তব্য (০)





image

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ...

image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

  • company_logo