• আন্তর্জাতিক

‎তুরস্ক উপকূলে নৌকাডুবি, ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে।  এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
‎
‎শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের দপ্তর।  খবর রয়টার্সের।
‎
‎মুগলা গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন।
‎
‎স্থানীয় সময় রাত ১টার কিছু পর ওই ব্যক্তি জানান, মোট ১৮ জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে পানি ঢুকে তা ডুবে যায়।
‎
‎তল্লাশি অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন, যিনি বোডরুম উপকূলের সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। এছাড়া সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎
‎গভর্নরের দপ্তর জানায়, নিখোঁজদের উদ্ধারে চারটি কোস্টগার্ড নৌকা, একটি বিশেষ ডাইভিং টিম এবং একটি হেলিকপ্টার অংশ নিয়েছে।
‎
‎তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে, ২০১৯ সালে দেশটিতে অনিয়মিত অভিবাসী আটক হওয়ার সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৫৫ হাজার, যার বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক। চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত তুরস্কে ১ লাখ ২২ হাজারের বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo