• স্বাস্থ্য

কালীগঞ্জে টাইফয়েড টিকাদান বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ টাইফয়েড প্রতিরোধে আগামী বছর থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান অভিযান (TCV) কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।

সভায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকাদানের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। তাই উপজেলার প্রতিটি ওয়ার্ড, স্কুল ও কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সের সব শিশু বিনামূল্যে টিকা পাবে। এজন্য জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক সমন্বয় নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হক, ডা. জেসিলী ঘোষ মুনমুন, সাংবাদিক আব্দুর রহমান আরমান।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo