• স্বাস্থ্য

কালীগঞ্জে ‘মা ও শিশু সহায়তা তহবিল’ কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও SIMCBP প্রকল্পের পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুঁইয়া, পৌরসভা কমিটির সদস্যবৃন্দ এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীগণ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ‘মা ও শিশু সহায়তা তহবিল’ কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি, তহবিল ব্যবস্থাপনা, উপকারভোগী নির্ধারণ ও পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo