ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হলো তৃতীয় বৃহদাকার এয়ারবাস এ৩৩০-৩০০। এর ফলে ইউএস-বাংলার মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াল ২৫-এ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে ৪৩৬ আসন বিশিষ্ট এয়ারবাসটি স্পেনের ট্যুরেল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন যুক্ত হওয়া এয়ারবাস এ৩৩০-৩০০ এর মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।
নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় ...
নিউজ ডেস্ক : রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বা...
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দ...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসীদের প...

মন্তব্য (০)