• স্বাস্থ্য

‎কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে এক সপ্তাহে এক কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

‎রোববার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

‎স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, সারাদেশে এখন পর্যন্ত ২৭৫ জনের শরীরে টিকা পরবর্তী সাধারণ জ্বর ও ব্যথার মতো মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাসব্যাপী চলা এ ক্যাম্পেইনে দেশে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

‎এরপর মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টিকাদান উদ্বোধন করেন অধ্যাপক ডা. আবু জাফর। ১২ অক্টোবর থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচিতে ৩০ অক্টোবর পর্যন্ত ১৪ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে নিয়মিত টিকাদান কেন্দ্রে এবং ৩০ অক্টোবরের পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেয়া হবে কমিউনিটি পর্যায়ে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo