• আন্তর্জাতিক

‎ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যায় বাংলাদেশের নিন্দা ও প্রতিবাদ

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরায় গত বুধবার (১৫ অক্টোবর) তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন।
‎
‎বিবৃতিতে আরও বলা হয়েছে, এই নিন্দনীয় ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ভারত সরকারকে অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা অত্যাবশ্যক।
‎
‎বাংলাদেশ সরকার আরও জানিয়েছে, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে, সে যে সীমান্তের যে দিকেই অবস্থান করুক না কেন। এছাড়া এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...

image

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

২

নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...

image

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

image

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৪

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...

image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৫

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

  • company_logo