• আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের কয়েক ঘণ্টা পরই খান ইউনিসে বিমান হামলা

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার কয়েক ঘণ্টা পরই গাজা উপত্যকায় প্রথম হামলার খবর পাওয়া গেল। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে।
‎
‎এছাড়াও খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় ইসরায়েলি বাহিনী বারবার কামানের গোলাবর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে।
‎
‎এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনগত গভীর রাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের কাঠামো অনুমোদন করে ইসরায়েলি সরকার। উভয় পক্ষের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি আগামী দিনের মধ্যে যেকোনো মুহূর্তে কার্যকর হওয়ার কথা রয়েছে।
‎
‎বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি কার্যকর হওয়ার প্রাক্কালে এমন হামলা সংঘাতের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। যদিও চুক্তির প্রথম ধাপের উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo