• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছে তাদের একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, আরেকজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তারা চারজনই পুরুষ; বয়স যথাক্রমে ৩৯, ১৩, ১৪ ও ৫৫ বছর।

গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৮১ জন ভর্তি হয়েছে।

এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১, ঢাকা উত্তর সিটিতে ১৬২, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ভর্তি হয়েছে।

 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo