• আন্তর্জাতিক

‎আফগান সীমান্তে সংঘর্ষ, ১১ পাকিস্তানি সেনা নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অস্ত্রধারীদের গুলি ও বোমা হামলায় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ ১১ সদস্য নিহত হয়েছেন।  ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)।

‎পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওরাকজাই জেলার আফগান সীমান্ত এলাকায় আগে থেকেই টিটিপির সন্ত্রাসীরা ওঁত পেতে ছিলো। সামরিক বাহিনীর গাড়িটি কাছাকাছি আসলে ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু করে তারা।

‎বন্দুক হামলার কিছুক্ষণের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমারও বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এতে দুই কর্মকর্তাকে বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। বাকি সেনা সদস্যদের বহনকারী আরেকটি গাড়িও এসময় হামলার শিকার হয়।

‎এক বিবৃতিতে পাকিস্তান সেনবাহিনীর আন্তঃসংযোগ দফতর আই.এস.পি.আর জানিয়েছে, হামলার শিকার সেনা কর্মকর্তা ও সদস্যরা একটি অভিযান শেষ করে ফিরছিলেন। যে অভিযানে টিটিপির ১৯ জন নিহত হয়। ওই অভিযানের জবাবে সেনা সদস্যদের গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠীটি।

‎সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে নিরাপত্তাবাহিনীর সাহসিকতার প্রশংসাও করেছেন তিনি।

মন্তব্য (০)





image

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ...

image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

  • company_logo