• স্বাস্থ্য

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের পরামর্শমূলক কর্মশালা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাগুরাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জেলা পর্যায়ের এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও গ্যাভি’র সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আঃ কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস।

বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি, যা সঠিক টিকাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, সরকারের গৃহীত এই টাইফয়েড টিকাদান কর্মসূচি জনস্বাস্থ্যের উন্নয়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ। গণমাধ্যমের সহযোগিতায় এ উদ্যোগ সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের প্রতিটি জেলায় ধাপে ধাপে টাইফয়েড টিকা প্রদান করা হবে। শিশু ও কিশোরদের এ রোগ থেকে সুরক্ষা দিতে সরকার বিনামূল্যে টিকা দেবে।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo