• বিনোদন

মিথিলার পাসপোর্টে স্বামী কে?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নতুন করে প্রেম করছেন। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে তার প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সোমবার সুস্মিতার সঙ্গে শারদীয় দুর্গোৎসবে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। এরপর থেকে প্রেমের গুঞ্জন আরও উসকে উঠে।

এরই মধ্যে দেশের একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল এমন- অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেছেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

তবে উনি কি এখনো আপনার স্বামী? এ প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়েছেন মিথিলা। পরে তিনি বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন তিনি। আইরাকে ভর্তি করিয়েছিলেন কলকাতার একটি স্কুলে। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন অভিনেত্রী।

এছাড়া ওই অনুষ্ঠানে সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও হয়। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা মেলে না। ২০২৪ সালের জুলাইয়ের পর আর কলকাতা যাননি মিথিলা। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo