• আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অসম্ভব: মিশর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে স্থায়ী ও বাস্তব শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, যদি না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হয়— এমন মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি, বন্দি ও আটক ফিলিস্তিনি বিনিময়, গাজা পুনর্গঠন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া শুরু করাই হচ্ছে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার সঠিক পথ।

বর্তমানে মিশরই ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে। এই বৈঠকে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরাও অংশ নিচ্ছেন।

এদিকে শান্তি আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। সোমবার ভোর থেকে এই প্রতিবেদন করা পর্যন্ত নতুন করে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণ সংগ্রহে আসা কয়েকজনও রয়েছেন।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন। আরও বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo