ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ব্যবসায়ীদের সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত না থেকে জনগণের কল্যাণে গবেষণায় খরচ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নীতিনির্ধারকদের দুর্বলতা ও ইনিস্টিউশনের সমন্বয়ের কারণে বিজ্ঞানীদের গবেষণা সর্বস্তরে পৌঁছায় না।
সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে ‘বাজার ও শিল্প-গবেষণায় অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের আবিষ্কারকে আরও শক্তিশালী করণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, বিজ্ঞানীরা বিদেশে গিয়ে পাবলিকেশন করে নামের জন্য কিন্তু দেশের উপকারে আসে সেই কাজ করতে আগ্রহী কম। তবে বাংলাদেশে বিজ্ঞানীরা সবচেয়ে ভালো অবদান রেখেছেন কৃষি, পশুপালন ও মৎস্য খাতে।
সরকারের দিক থেকে অন্যান্য খাতে আমরা এখনও ভালো করতে পারি নাই বলে মন্তব্য করেন সালেহ উদ্দিন আহমেদ।
নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় ...
নিউজ ডেস্ক : রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বা...
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দ...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসীদের প...

মন্তব্য (০)