• বিনোদন

ঐশ্বরিয়া-ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ, প্রথমবার মুখ খুললেন সালমান খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান প্রথমবারের মতো নিজের অতীত প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে বহুদিন ধরে নানা গুঞ্জন থাকলেও এবার নিজেই সেই বিষয়ে মুখ খুললেন তিনি।

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার টকশো তে এসব কথা জানান সালমান। নিজের প্রেম জীবনের কথা বলতে গিয়ে সালমান বলেন, ‘যখন সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের তুলনায় দ্রুত সাফল্য পায়, তখন সম্পর্কের ভেতর সমস্যার শুরু হয়। কোনো একজন নিরাপত্তাহীনতায় ভোগে।’

সালমান আরও বলেন, ‘সম্পর্কে টিকে থাকতে হলে দুজনেরই একসঙ্গে এগোতে হবে। কাউকে যেন অন্যজনের ঘাড়ে নিশ্বাস ফেলতে না হয়।’

বলিউডে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, খারাপ ব্যবহারের কারণেই ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে সালমানের সম্পর্ক ভেঙেছিল। কিন্তু অভিনেতার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আসল কারণ হয়তো ক্যারিয়ারের উচ্চতা ও পারস্পরিক অনিরাপত্তা।

উল্লেখ্য, সালমান খানের জীবনে একাধিকবার সম্পর্ক এলেও কোনোটিই পরিণতি পায়নি। সংগীততা বিজলানির সঙ্গে তার বিয়ের প্রস্তুতিও একসময় চূড়ান্ত হয়েছিল। এমনকি কার্ড ছাপা পর্যন্ত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটিও ভেঙে যায়।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo