• আন্তর্জাতিক

‎হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠছে: ইরানি স্পিকার

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎আন্তর্জাতিক ডেস্ক: ইরানি পার্লামেন্টের স্পিকার  মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হিজবুল্লাহ এখনো বেঁচে আছে এবং তারা ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে, যদিও  অমঙ্গলকাঙ্ক্ষীরা অন্য কিছু দেখাতে চায়।
‎
‎বৃহস্পতিবার (২ অক্টোবর) লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‎
‎গালিবাফ বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি একসময় বলেছিলেন, পূর্ববর্তী শাহ শাসন ছিল ইসরাইলি শাসন ও আমেরিকার হাতে নিয়ন্ত্রিত এক পুতুল সরকার। কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিস্থিতি বদলে দেয়।
‎
‎তিনি বলেন, ‘হিজবুল্লাহ বেঁচে আছে এবং প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়েছে—এমনটা ভাবা ভুল। আজ ইসরাইল হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধ শক্তিকে ভয় পাচ্ছে। এসব আন্দোলনকে নিরস্ত্র করার প্রচেষ্টা ব্যর্থ হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে।’
‎
‎ইরানি স্পিকার আরও বলেন, ‘আব্রাহাম চুক্তির মতো স্বাভাবিকীকরণ পরিকল্পনা কখনোই প্রতিরোধকে থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।’

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo