• আন্তর্জাতিক

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বললেন জয়শঙ্কর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে আখ্যা দেন। 

পাকিস্তানকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, ‘বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে, যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।’

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে অভিহিত করে ভারতীয় মন্ত্রী অভিযোগ করেন, গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য পাকিস্তান দায়ী।

তিনি বলেন, ‘ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।’

পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্কর বলেন, ‘ভারত তার জনগণকে রক্ষায় তার আত্মরক্ষাকে ব্যবহার করেছে। এছাড়া যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনেছে।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদের অর্থায়নকে শ্বাসরোধ করতে হবে। সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে। যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোকে প্রশ্রয় দেয় তারা দেখবে সন্ত্রাসবাদ তাদেরই পাল্টা হামলা করছে।’

 

মন্তব্য (০)





image

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...

image

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

২

নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...

image

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

image

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৪

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...

image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৫

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

  • company_logo