• আন্তর্জাতিক

‎‘পালাব না’, নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বার্তা

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবেন না। সংবাদ সংস্থা এএনআই এর খবর।
‎
‎দেশটির গণমাধ্যম কাঠমুণ্ডু পোস্ট জানিয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
‎
‎অলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে জিজ্ঞাসা করেন, ‘আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?’
‎
‎এরপর নিজেই দৃপ্ত কণ্ঠে থেকে নিজের ভবিষৎ সম্পর্কে বলেন, ‘আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।’
‎
‎দেশটির সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাওয়ার পর এত দিন আড়ালেই ছিলেন কেপি শর্মা। প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পর বর্তমান সরকার জনগণের ম্যানডেট (রায়) নিয়ে আসেনি। তারা এসেছে মুলত সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে।
‎
‎তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেছেন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে অলি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী কী নির্দেশনা দিয়েছেন, সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।
‎
‎সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার ফলে নেপালজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাতের সময় ওলি তার পদত্যাগের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন।
‎
‎সংবাদ সংস্থা এএনআইকে ওলি জানিয়েছেন পদত্যাগের দিনের ঘটনা, ‘৯ সেপ্টেম্বর, আগের দিনের ঘটনার পর, আমি সকাল ১১-১১:৩০ মিনিটে পদত্যাগ করি। আগের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং আমার চেষ্টা ছিল এগুলি আরও তীব্র না করার। কিন্তু যখন বুঝতে পারি যে আমার হাতে কিছুই নেই, তখন আমি পদ থেকে পদত্যাগ করি।’

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo