• আন্তর্জাতিক

জাতিসংঘে গাজা নিয়ে প্রথম দিনের অধিবেশনে কে কী বললেন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রথম দিনেই গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশ্বনেতারা একের পর এক বক্তব্যে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, তার মহাসচিব হিসেবে দায়িত্বকালে এত ব্যাপক মৃত্যু ও ধ্বংস আর কোনো সংঘাতে ঘটেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে।’ তিনি আরও শর্ত রাখেন, যুদ্ধবিরতির মধ্যে গাজায় আটক সব বন্দিকে ফেরত আনতে হবে।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গাজার পরিস্থিতিকে উল্লেখ করে বলেন, এটি আসলে ‘একটি অসহায় জনগোষ্ঠীর ওপর তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রের অবৈধ দখল।’

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেন, ইসরাইলের প্রকৃত উদ্দেশ্য হলো গাজাকে ধ্বংস করা—মানুষের বাসস্থান, জীবিকা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলা, অর্থাৎ মানুষের জীবনের মূলভিত্তিই ধ্বংস করে দেওয়া।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আহ্বান জানান, যারা গণহত্যা মেনে নেবে না—এমন দেশগুলোর একটি শক্তিশালী বাহিনী গড়ে তুলতে হবে। সেই বাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসেবে অঞ্চলটিতে কাজ করবে।

 

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo