• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে তাক লাগানো নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার আসছে যা তাদের জন্য দারুণভাবে ব্যবহারের সুযোগ তৈরি করছে। এবার নতুন অনুবাদ ফিচার চালু করেছে মেটা।
‎
‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ছয়টি এবং আইফোনে ১৯টি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে আরও ভাষা যুক্ত করা হবে।
‎
‎এক ব্লগ পোস্টে মেটা আরও জানায়, মেসেজ অনুবাদ ফিচারটি চ্যাটের গোপনীয়তা রক্ষা করবে। কারণ ব্যবহারকারীর ডিভাইসেই অনুবাদ প্রক্রিয়া শুরু হয়। ফলে ব্যবহারকারীর তথ্য হোয়াটসঅ্যাপ জানবে না।
‎
‎হোয়াটসঅ্যাপের নতুন অনুবাদ ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে শুধু একটি মেসেজে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর ‘ট্রান্সলেট’ অপশন নির্বাচন করে যেকোনো ভাষা বেছে নিলেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে।
‎
‎অনুবাদের জন্য ব্যবহারকারীর ডিভাইসে প্রাসঙ্গিক ভাষার ফাইল ডাউনলোড করে রাখে হোয়াটসঅ্যাপ। ফলে অনুবাদের কাজ হবে অফলাইনে। ফলে ব্যবহারকারীর মেসেজ ফোনেই থাকে, কোনো সার্ভারে পাঠানো হয় না। তাই মেসেজের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা বজায় থাকবে।
‎
‎হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনুবাদ ফিচারটি ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল আপডেট—সবখানেই কাজ করে। আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই।
‎
‎অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের সব মেসেজ নিজে থেকেই অনুবাদ হয়ে যায়।
‎
‎সব ফোনে এখনো এই ফিচার আসেনি। এটি ধাপে ধাপে চালু হচ্ছে। এ জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ।
‎
‎প্রযুক্তিগত কারণে ফিচারটি ধীরে ধীরে চালু করছে হোয়াটসঅ্যাপ। পুরোনো ডিভাইসগুলোতে রিয়েল-টাইম অনুবাদে সমস্যা হতে পারে। তাই ধীরে ধীরে চালু করে পারফরম্যান্স ঠিক রাখার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ।
‎
‎ফিচারটি আপাতত মোবাইল ফোনেই সীমাবদ্ধ। ডেস্কটপ বা ওয়েব ভার্সনের ক্ষেত্রে এখনো কোনো ঘোষণা দেয়নি মেটা।

মন্তব্য (০)





image

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব ন...

১

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত কৃত্রিম বু...

image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

২

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

  • company_logo