• গণমাধ্যম

রংপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : রংপুরে কর্মরত সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে  দিনাজপুরে টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের ডাকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন টেলিভিশন চ্যানেলে কর্মরতসহ বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধিরা।

রংপুরে অটো রিক্সার লাইসেন্স বানিজ্যের পায়তারা শিরোনামে খবর প্রকাশের জেরে গেল ২১ সেপ্টেম্বর রংপুর সিটি করপোরেশন কার্যালয় চত্তরে

 মব তৈরি করে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ পত্রিকার বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালিয়েছিল সন্ত্রাসীরা। 

এসময় বক্তব্য দেন একুশে টিভির প্রতিনিধি চিত্ত ঘোষ, বাংলাভিশনের সুব্রত মজুমদার ডলার, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতিকির রহমান, নাগরিক টিভির আবুল কাসেম, দীপ্ত টিভির সুলতান মাহমুদ, আয়োজক সংগঠনের সভাপতি ডিবিসির মুর্শেদুর রহমান, সাধারন সম্পাদক বিজয় টিভির মোফাসিরুল মাজেদসহ অন্যান্যরা।

হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বক্তারা।

মন্তব্য (০)





image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

  • company_logo