• আন্তর্জাতিক

ফিলিস্তিনকে এখনো স্বীকৃতি দেয়নি যেসব দেশ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফিলিস্তিনকে এ পর্যন্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘভুক্ত ১৯৩ দেশের মধ্যে ১৫০টি দেশ। আরও ৬টি দেশ অতি দ্রুত স্বীকৃতি দেবে। দেশগুলো হলো— বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড ও লিচেনস্টাইন।

বাকী ৩৭টি দেশের মধ্যেও অনেক দেশ নিকট ভবিষ্যতে স্বীকৃতি দেবে। তবে কিছু দেশ মার্কিন চাপসহ নানা কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না।

এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ক্যামেরুন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইরিত্রিয়া, এস্তোনিয়া, ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, ইতালি, জাপান, কিরিবাতি, লাটভিয়া, লিথুনিয়া, মার্শাল আইল্যান্ডস, মলদোভা, মোনাকো, মিয়ানমার, নাউরু, নেদারল্যান্ডস, নর্থ মেসিডোনিয়া, পালাউ, পানামা, সামোয়া, সিঙ্গাপুর, সলোমন আইল্যান্ডস, সুইজারল্যান্ডস, টোঙ্গা, টুভ্যালু। 

এছাড়াও জাতিসংঘ সদস্য তালিকার অন্তর্ভুক্ত নয় এমন দেশ কসোভো এবং ভূখণ্ড তাইওয়ান এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। 

এদিকে ফ্রান্সের স্বীকৃতির মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি অর্জন করতে যাচ্ছে ফিলিস্তিন। 

 

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo