• লাইফস্টাইল

রাত জেগে মোবাইলে ব্যস্ত থাকলে যেসব সমস্যা হতে পারে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্কেরাও এখন রাত জেগে মোবাইলে ব্যস্ত। অনেকেই বলেন, রাত জাগলে চোখের নীচে কালি পড়বে। কিন্তু রাত জেগে মোবাইল দেখার আরও নানা সমস্যা রয়েছে। তাই চিকিৎসকেরা নানা ভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন।

ওজন বৃদ্ধি

রাতে জেগে থাকলে দেহে হরমোনের তারতম্য ঘটে। তার ফলে খিদে পায়। নিত্য দিন এ অভ্যাসে অজান্তেই দেহের ওজন বৃদ্ধি পাবে।

হরমোন

দেহে দীর্ঘ দিন ব্যাপী হরমোনের তারতম্য ঘটতে থাকলে মেটাবলিজমের হার বাধাপ্রাপ্ত হয়। তার ফলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়া।

ডায়াবিটিস

দীর্ঘ দিন রাতে জেগে থাকলে অনিদ্রার সমস্যা শুরু হয়। তার ফলে রক্তে ইনসুলিনের তারতম্য ঘটে। ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

রক্তচাপ

রাত জাগার ফলে রক্তচাপের তারতম্য ঘটতে পারে। তার ফলে দীর্ঘকালীন পরিস্থিতিতে হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

মানসিক স্বাস্থ্য

ঘুম শরীরকে বিশ্রাম দেয়। কিন্তু রাত জাগার ফলে ঘুম না হলে সময়ের সঙ্গে উদ্বেগ, মুড সুইং এবং ব্রেন ফগ বাড়তে থাকে।

 

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo