• আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ বললেন এরদোগান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত সপ্তাহে কাতারে হামাসের আলোচক দলের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়স্বরূপ’ আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার দোহা থেকে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, যেভাবে হিটলার নিজের পরাজয়ের পূর্বাভাস দিতে পারেননি, নেতানিয়াহুও একই পরিণতির মুখোমুখি হবেন।

এরদোগান বলেন, আলোচক দলের ওপর হামলা ছিল আন্তর্জাতিক শৃঙ্খলা ও আইনকে প্রকাশ্য চ্যালেঞ্জ। তার ভাষায়, ইসরাইলের নেতৃত্ব তাদের উগ্র মতাদর্শকে ‘ফ্যাসিবাদী হত্যাযজ্ঞের নেটওয়ার্কে’ রূপ দিয়েছে।

পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন স্বীকৃতিকে স্বাগত জানিয়ে এরদোগান বলেন, এতে ইসরাইলের ওপর চাপ বাড়বে। 

তিনি প্রতিশ্রুতি দেন, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এ বিষয়টি আবারও উত্থাপন করবেন। 

এরদোগান লিবিয়া প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, তুরস্ক শুরু থেকেই ত্রিপোলির বৈধ সরকারকে সমর্থন দিয়ে আসছে। পাশাপাশি পূর্ব লিবিয়ার সঙ্গেও কূটনৈতিক চ্যানেল খোলার চেষ্টা চালানো হচ্ছে। এরদোগানের ভাষায়, এটি আঙ্কারার ‘বহুমাত্রিক কূটনীতি, আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এবং শান্তির প্রতিশ্রুতির’ প্রতিফলন।

তিনি আরও জানান, বেনগাজি প্রশাসন যদি ত্রিপোলির সঙ্গে স্বাক্ষরিত সমুদ্রসীমা চুক্তিকে অনুমোদন করে, তবে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে ‘একটি বড় অর্জন’ হবে।

 

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo