ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। ইতালিতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে পতৌদি কন্যার সঙ্গে।
অভিনেত্রী জানান, বিষয়টি এতটাই সংবেদনশীল ছিল, যেন রীতিমতো তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
সম্প্রতি একটি পডকাস্টে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন সোহা। এতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনো তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা জানান, প্রকাশ্যে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল।
তিনি বলেন, এটা ইতালিতে ঘটেছিল। এটি প্রায়ই ঘটে। আর সেটি ঘটেছিল প্রকাশ্যে। এ ঘটনায় একরকম বাকরুদ্ধও হয়ে পড়েছিলাম।
অভিনেত্রী বলেন, ‘আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।’
সোহা বলেন, আমার পরিচয় ও পেছনের পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে। যা অনেক নারী প্রতিদিনের জীবনে মুখোমুখি হন।
অভিনেত্রী বলেন, আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। আমার সঙ্গে এমন অভিজ্ঞতা ঘটেনি যা সাধারণভাবে গণপরিবহন ব্যবহারকারী নারীদের হয়।
বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...
বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...
বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...
বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...
বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

মন্তব্য (০)