• স্বাস্থ্য

‎ঢামেকে জন্ম নেওয়া ৬ যমজের মধ্যে ৪ জনেরই মৃত্যু

  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চারজনেরই মৃত্যু হয়েছে।

‎রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (১৫) পর্যন্ত ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে ২ মেয়ে নবজাতক মারা যায়।

‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই নবজাতকদের ফুফু ফারজানা আক্তার। তিনি জানান, ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিএইচইতে আর বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। ঢাকা মেডিকেলে থাকা ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে থাকা দুই মেয়ে নবজাতক এনআইসিইউতে মারা যায়।

‎ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের মধ্যে সন্ধ্যায় এক নবজাতক এনআইসিইউতে মারা যায়। এরপর মধ্যরাতে ঢাকা মেডিকেলে আরও এক নবজাতকের মৃত্যু হয়। এরপর একটি বেসরকারি হাসপাতালে আরও দুজন নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢামেক হাসপাতালে বর্তমানে ১ জন চিকিৎসাধীন রয়েছে বাকি ১ জন বেসরকারিতে চিকিৎসাধীন রয়েছে।

‎এর আগে, গতকাল রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী ৬ সন্তানের জন্ম দেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo