• বিনোদন

অবশেষে ক্ষমা চাইলেন পপি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন আড়ালে থাকার কারণে আটকে আছে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনীত একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-সহ কয়েকটি কাজ। নির্মাতারা জানিয়েছিলেন, পপির অনুপস্থিতিতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অবশেষে নীরবতা ভেঙে এসব সিনেমার জন্য দুঃখ প্রকাশ করলেন পপি।

পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। যদিও ২০২২ সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে উপস্থিত হয়েছিলেন তিনি। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রকাশ্যে এসে বিয়ে, সন্তান ও সংসারের খবর জানান। তখন নির্মাতারা আশা করেছিলেন, হয়তো আটকে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করবেন পপি। তবে এতদিন তিনি কোনো মন্তব্য করেননি।

অবশেষে ১০ সেপ্টেম্বর জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পপি স্বীকার করেন, তার কারণে কয়েকটি সিনেমা ঝুলে গেছে। তিনি বলেন, ‘দুটি সিনেমা নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে এসব সিনেমার নির্মাতারা বিপাকে আছেন। কিন্তু মানুষের জীবনের সব সিদ্ধান্ত হয় ওপর থেকে। মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না। মনের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির কারণেই হোক, আমার গ্যাপটা সৃষ্টি হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, আমার দ্বারা কারও কোনো দিন ক্ষতি হয়নি। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয়, আটকে থাকা কাজগুলো শেষ করে দেব। না হলে মাফ চেয়ে নেওয়া ছাড়া করার কিছু নেই। তাঁরা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পপি জানান, ক্যামেরার সামনে ফেরার সম্ভাবনা খুবই কম। তবে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে তার। এর আগেও তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। যদিও নতুন করে প্রযোজনা শুরু করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo