• স্বাস্থ্য

‎জাদুকরী গুণে ভরা আনার বা বেদানা

  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ লাল রঙের নানা ফলের মধ্যে ডালিম বা আনারের নামটা একটু বিশেষভাবেই সবার আগে চলে আসে। অনেকের কাছে এটি বেদানা নামেও পরিচিত। পুষ্টিবিদরা বরছেন, শুধু দেখতে সুন্দর নয়, নানা গুণে ভরপুরও এ সুস্বাদু ফল।

‎ডালিম, বেদানা বা আনারের বৈজ্ঞানিক নাম পুনিকা গ্রানাটাম। তবে যে নামেই এ ফলকে ডাকা হোক না কেন এ ফলের পুষ্টিগুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না।

‎এই ফলটিতে রয়েছে অসাধারণ কিছু জাদুকরী গুণ। তাই কালের বিবর্তনে ফলটি পেয়েছে স্বর্গীয় ফলের খেতাব। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে আসুন জেনে নিই, এ ফলটি খেলে কী কী হয় আমাদের শরীরে-

‎১। বেদানায় প্রচুর পরিমাণে ফাইবারসহ ভিটামিন কে, সি ও ভিটামিন বি রয়েছে। এ ছাড়াও আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের মতো প্রচুর মিনারেল উপস্থিত বেদানাতে। এগুলো শরীরকে চাঙা রাখতে একান্ত উপকারী।

‎২। অন্তঃসত্ত্বা নারীদের জন্য রক্তের প্রয়োজন মেটাতে বেদানা খুবই কার্যকর। শরীরে পানির মাত্রাও বজায় রেখে ডিহাইড্রেশন রোধ করে এই ফল। মাতৃগর্ভে বাড়তে থাকা শিশুর পুষ্টির জন্যও বেদানা অপরিহার্য।

‎৩। যারা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগছেন, তাদের দেহে রক্তের ঘাটতি পূরণ করতে বেদানা অসীম কার্যকর। বেদানায় থাকা আয়রন এক্ষেত্রে ব্যাপক উপকারী।

‎৪। হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও চিকিৎসকরা বেদানা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শারীরিক দুর্বলতা দূর করতে, এমনকি উত্তেজনা বৃদ্ধিতেও পুরুষদের জন্য বেদানা উপকারী।

‎৫। বেদানা খেলে ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে। প্রাকৃতিক ইনসুলিন বেদানা ডায়াবেটিসের জন্য উপকারী। অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল প্রপাটিজে পরিপূর্ণ এই ফলটি খাওয়া মাত্র মুখ গহ্বরের ভেতরে উপস্থিত ক্ষতিকর জীবাণুরা  মরে যায়। ফলে ক্যাভিটির মতো সমস্যা হওয়ার আশঙ্কাও কমে।

‎৬। অতিরিক্ত চুল পড়ার সমস্যা এমনকি ত্বকের সুরক্ষাতেও বেদানার ভূমিকা অপরিহার্য। যেমন ত্বকের বলিরেখা, কালো ছোপ দূর হয়ে উজ্জ্বলতা বাড়াতে আর বয়স ধরে রেখে চির তরুণ থাকতে বেদানা বা আনারের বিকল্প নেই।

‎তবে যারা ডায়রিয়া, অ্যালার্জি কিংবা সর্দি-কাশিতে ভুগছেন তারা এই ফল খাবেন না। মানসিক সমস্যার ওষুধ সেবন করছেন কিংবা কম উচ্চচাপের রোগীরাও এ ফল খাওয়া থেকে বিরত থাকুন। কারণ এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo