• আন্তর্জাতিক

জাতিসংঘের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত মোদির

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‎
‎আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য উঠে আসে হিন্দুস্থান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে।
‎
‎এতে জানা যায়, গতকাল শুক্রবার অধিবেশনের বক্তাদের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন এ তালিকা অনুযায়ী মোদির পরিবর্তে সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
‎
‎যদিও আগের তালিকায় ২৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা ছিল। তবে এই তালিকাই চূড়ান্ত নয়। যেকোনো সময় এটিতে পরিবর্তন আসতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।
‎
‎উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo