• আন্তর্জাতিক

‎ইরান কখনো আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না: এজেই

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলামহোসেইন মোহসেনি এজেই বলেছেন, বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না। খবর মেহের নিউজ।
‎
‎ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সাইয়্যেদ আম্মার আল-হাকিমের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।ইরাকের এই প্রভাবশালী নেতা বর্তমানে ইরানে অবস্থান করছেন।
‎
‎মোহসেনি এজেই বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে শত্রুরা শক্তিশালী ও প্রগতিশীল ইসলামকে মেনে নিতে পারে না এবং মুসলমানদের শক্তি সহ্য করতে পারে না।
‎
‎তিনি জোর দিয়ে বলেন, তেহরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছেও আত্মসমর্পণ করবে না।
‎
‎তিনি আরও বলেন, ‘আমরা চাপিয়ে দেওয়া যুদ্ধ বা চাপিয়ে দেওয়া শান্তি— কোনোটিই মেনে নেব না। এটাই আমাদের বিপ্লবের দুই নেতার বারবার উচ্চারিত সুস্পষ্ট নীতি। আমরা শত্রুদের প্রতিটি পদক্ষেপ ও ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ আছি।’
‎
‎অন্যদিকে, সাইয়্যেদ আম্মার আল-হাকিম উল্লেখ করেন, ইরান ও ইরাকের সম্পর্ক কেবল দুই দেশের কিংবা দুই প্রতিবেশীর সম্পর্ক নয়, এর চেয়েও গভীর।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo