• গণমাধ্যম

নড়াইলে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে যুবলীগ নেতা কর্তৃক সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিনি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা কামাল বর্তমান আর টিভির  ও দৈনিক সদরে আলো নড়াইল প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ। অভিযুক্ত বাবলু মোল্লা নড়াইল সদর উপজেলার আওয়ামী যুবলীগের  সাবেক সাধারণ সম্পাদক।

থানায় সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধা ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু মোল্লা (৫০), পিতা মৃত আলেক মোল্লা, গ্রাম-লস্করপুর প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন। 

সামাজিক বিষয় নিয়ে সাংবাদিক মোস্তফা কামালকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে তখন তিনি প্রতিবাদ করলে বাবলু মোল্লা তাকে মারপিট করতে উদ্ধত হয়ে বিভিন্ন ভয়ভীতি জীবন নাশের হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যুবলীগ নেতা বাবলু মোল্লা যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে তাই আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে যুবলীগ নেতা বাবলু মোল্লা বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-২৩৫, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৫। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পাবনায় আনু...

পাবনা প্রতিনিধি : সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার ...

image

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি ‎

নিউজ ডেস্কঃ আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।...

image

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণ...

পাবনা প্রতিনিধি : গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদ...

image

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সম্প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিল...

মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...

  • company_logo