ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের উদ্যোগে শনিবার দুপুরে থানা প্রাঙ্গনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মুশফিকুর রহমান। সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক, আটটি ইউনিয়নের সকল দূর্গাপূজা মন্ডবের সভাপতি-সম্পাদক, থানার সকল সদস্য, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা যেন একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে নানা সমস্যা ও তার সমাধান এবং করণীয় নানা বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলায় আসন্ন দূর্গা উৎসবটি নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার বিশেষ অনুরোধ জানানো হয়। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। তাই কোন ব্যক্তি কিংবা কোন গোষ্ঠি ধর্ম ও উৎসবকে ব্যবহার করে সাম্প্রদায়িকতা সৃষ্টির কোন সুযোগ না পায় সেই জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমু...
নিউজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আ...
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধা...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুল...
নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, মহাসড়ক...

মন্তব্য (০)