• অর্থনীতি

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকায় এবারও স্থান পেয়েছেন মুহাম্মদ আজিজ খান। দেশটির নাগরিক হিসেবে তিনি তালিকায় জায়গা পেয়েছেন। বাংলাদেশে জন্ম নেওয়া আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান।

গতকাল বুধবার তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। এতে আজিজ খানের অবস্থান ৪৯তম। তাঁর নিট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন বা ১১০ কোটি ডলার। ৪০ দশমিক ৪ বিলিয়ন ডলারের মালিক মেটার সহপ্রতিষ্ঠাতা এদোয়ার্দো সাভেরিন আছেন তালিকার প্রথম স্থানে।

শীর্ষ ধনীদের পরিচিতিতে আজিজ খানের আয়ের উৎস হিসেবে বিদ্যুৎ খাতের কথা উল্লেখ করা হয়েছে। আর বাংলাদেশে সামিট গ্রুপের ব্যবসার খাত হিসেবে উল্লেখ করা হয়েছে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েল এস্টেট। ফোর্বসের সারা বিশ্বের ধনীদের তালিকায় আজিজ খানের অবস্থান ২ হাজার ৭৯০তম।

২০২৩ সালে সিঙ্গাপুরের ধনীদের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। ২০২২ সালে ছিলেন ৪২তম। ৭০ বছর বয়সী আজিজ খানের তিন সন্তান আছে। দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি।

মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় প্রথমে স্থান পান ২০১৮ সালে। ওই বছর তিনি এ তালিকায় ৩৪তম ছিলেন। সে বছর সিঙ্গাপুরে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৯১ কোটি ডলার।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo