• স্বাস্থ্য

‎স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কসমিক এন্টারপ্রাইজ ও বডিটেক মেড ইনকর্পোরেটেডের চুক্তি

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কসমিক এন্টারপ্রাইজ ও দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা মেডিকেল টেস্ট ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান বডিটেক মেড ইনকর্পোরেটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

‎গত ২৩ আগস্ট রাজধানীর গোল্ডেন টিউলিপ–দ্যা গ্র্যান্ডমার্ক হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে কসমিক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী ও বডিটেক মেড ইনকর্পোরেটেডের ভাইস প্রেসিডেন্ট পার্ক হি জি আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

‎চুক্তির আওতায় বাংলাদেশে দ্রুত ও নির্ভুল মেডিকেল টেস্টে ব্যবহৃত হবে বডিটেকের আধুনিক iCHROMA™ ডায়াগনস্টিক প্রযুক্তি। কয়েক মিনিটের মধ্যেই হৃদরোগসহ বিভিন্ন সংক্রামক রোগ সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম এ প্রযুক্তি।

‎চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় iCHROMA™ ডিভাইস। আয়োজকরা জানান, এই অংশীদারিত্ব শুধু ব্যবসায়িক নয় বরং বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত ও আধুনিক করার প্রতিশ্রুতির অংশ।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo