• অর্থনীতি

জুলাই-আগস্টে রপ্তানি আয়ে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে দেশের রপ্তানি আয় ১০.৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ৮ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আজ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে (জুলাই-আগস্ট) রপ্তানি আয় ছিল ৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

তবে, সামগ্রিক এই ইতিবাচক প্রবৃদ্ধির পরও ২০২৫ সালের আগস্ট মাসে বার্ষিক প্রবৃদ্ধি ২ দশমিক ৯৩ শতাংশ হ্রাস পেয়েছে।

২০২৫ সালের আগস্ট মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের আগস্টে অর্জিত ৪ দশমিক ০৩ বিলিয়ন ডলারের চেয়ে সামান্য কম।

স্বাভাবিকভাবেই তৈরি পোশাক (আরএমজি) খাত শীর্ষ অবস্থান ধরে রেখেছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এই খাত থেকে আয় হয়েছে ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo