• লিড নিউজ
  • জাতীয়

অপরিকল্পিত বাঁধে ব্যাহত হচ্ছে মাছের প্রজনন: উপদেষ্টা ফরিদা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
‎
‎রোববার (৩১ আগস্ট) কিশোরগঞ্জের মিঠামইন অডিটরিয়ামে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওরের জীববৈচিত্র্য ধ্বংস ও প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষই দায়ী। সব পরিবর্তন প্রকৃতির সৃষ্টি নয়, অনেক কিছুই মানুষের কর্মকাণ্ডের ফল। প্রকৃত মৎস্যজীবী ছাড়া অন্য কাউকে হাওরের জলমহাল ইজারা দেওয়া যাবে না।
‎
‎তিনি আরও বলেন, কিশোরগঞ্জের হাওর এলাকায় অল ওয়েদার সড়ক নির্মাণের সময় পানি ও মাছ চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি। ফলে স্বাভাবিক পানি প্রবাহ ও মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। নির্বিঘ্নে পানি চলাচল ও মাছ সংরক্ষণের জন্য সড়কে আরও বেশি সংখ্যক কালভার্ট নির্মাণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
‎
‎সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আব্দুর রউফ, সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। অনুষ্ঠানে তিন উপজেলার শতাধিক মৎস্যজীবী অংশ নেন।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo