• লিড নিউজ
  • জাতীয়

ঢাকার বাইরে শাখা দিয়ে বেসরকারি হাসপাতালের সেবা দেয়ার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অংশীদারিত্বের ভিত্তিতে স্বাস্থ্য সেবার উন্নয়নে ঢাকার বাইরে ছোট শহরে বেসরকারি হাসপাতালগুলোর শাখা তৈরির মাধ্যমে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
‎
‎শনিবার (৩০ আগস্ট) সকালে হোটেল সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ ২০২৫’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি।
‎
‎উপদেষ্টা বলেন, ‘প্রান্তিক পর্যায়ে আবাসনসহ নানা সংকটের কারণে ডাক্তার যেতে চান না। সরকার আবাসন উন্নয়ন ও বাধ্যবাধকতার মাধ্যমে সেখানে ডাক্তার নিশ্চিতের চেষ্টা করছে।’
‎
‎সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামীতে অংশীজনদের সমন্বয়ে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে। সরকারকে প্রাইমারি হেলথকে প্রিভেনটিভ হেলথ সার্ভিসে রূপান্তর করতে হবে। এমনিতেই কম বাজেট, তারমধ্যে রয়েছে দুর্নীতি।’
‎
‎প্রাইভেট হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়ে সেলফ রেগুলেশন সুবিধা দেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
‎
‎জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বাড়াতে হবে। বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে। সেবায় খরচ কমাতে হবে হাসপাতালগুলোতে। গবেষণার জন্য আলাদা ফান্ড তৈরি করতে হবে।’

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo