• লিড নিউজ
  • জাতীয়

‎মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিবিপ্রধান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন কালারের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। আজ মেডিকেল বোর্ড নুরের চিকিৎসার বিষয়ে আলোচনায় বসবে। তবে বোর্ডের চিকিৎসকদের নাম এখনও জানা যায়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। চোখ খুলতে পারছেন না তিনি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে।

অপরদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, গতকাল আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে মিলে ব‌হিরাগতরাও হামলা চালায়। তাদেরকে খুঁজে বের করতে হবে। এই হামলার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জ‌ড়িত থাক‌তে পারে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা ব্যক্তি একজনকে বেধড়ক পিটুনি দিচ্ছে।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo