• লিড নিউজ
  • জাতীয়

নুরের ওপর হামলা গভীর চক্রান্ত-ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
‎
‎শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
‎
‎আসাদুজ্জামান বলেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সাথে বেঈমানী করেছে। জুলাই অভ্যুত্থানে দলটি আওয়ামী লীগকে সহযোগীতা করেছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন পারবে না?
‎
‎তিনি আরও বলেন, মানুষের মধ্যে ১৭ বছরের ক্ষোভ যেভাবে বহিঃপ্রকাশ হচ্ছে অনাকাঙ্ক্ষিত। মবের মত ঘটনা সাথে সাথেই নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
‎
‎এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ, গণঅধিকারের জেলা সভাপতি সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ...

১

নিজস্ব ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকব...

image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধান...

২

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্...

image

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০

৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা...

image

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু ...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নির...

  • company_logo