• লিড নিউজ
  • জাতীয়

‎নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রেস সচিব শফিকুল আলম তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের আঘাত অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।
‎
‎শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে নুরুল হক নুরের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রেস সচিব। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।
‎
‎প্রেস সচিব জানান, জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জেনেছেন, নুরের নাক ও চোখের পাশে আঘাত লেগেছে। এ ছাড়া তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ইন্টারনাল ব্লিডিং) হয়েছে এবং বর্তমানে তিনি অচেতনতার আধা-অবস্থায় (সেমি-কনশাস) রয়েছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন। এছাড়া আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‎
‎প্রেস সচিব শফিকুল আলম বলেন, নুরের ওপর আঘাত খুবই দুঃখজনক ও নিন্দনীয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং আমরা এ নিয়ে তদন্ত চালাব।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo