• অর্থনীতি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও জেবিএস হোল্ডিংসের মধ্যে সমঝোতা স্মারক

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেবিএস হোল্ডিংস লিমিটেডের করপোরেট অফিসে।

এই চুক্তির মাধ্যমে জেবিএস হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা এখন থেকে আকর্ষণীয় সুদে এবং দ্রুততম প্রসেসিং সুবিধাসহ এমটিবি হোম লোন গ্রহণ করতে পারবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন মোঃ শাফকাত হোসেন এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo