• সমগ্র বাংলা

রাণীনগরে বিনামূল্যে পুষ্টিচাল বিতরণ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে এই ভিডব্লিউবি। এই কর্মসূচির আওতায় প্রতিজন উপকারভোগী দুই বছর যাবত প্রতি মাসে ৩০কেজি করে ৬টি পুষ্টিগুন সমৃদ্ধ চাল পাবেন।

এই চালে ভিটামিন-এ, ভিটামিন-বি৬, বি১২, ফলিক এসিড, আয়রন ও জিংক রয়েছে। দু:স্থ ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনে পুষ্টি পূরণে সরকার এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের দু:স্থ ও অসহায় মানুষের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে। রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২০৫২জন উপকারভোগী এই পুষ্টি চাল পাচ্ছেন। এর মধ্যে সদর ইউনিয়নে ৩০২জন ও অপর ৭টি ইউনিয়নে ২৫০জন করে উপকারভোগীরা বিনামূল্যে এই চাল পাচ্ছেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: শাহিনা আক্তার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই পুষ্টিচাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, ট্যাগ কর্মকর্তাসহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন সরকার বিনামূল্যে যে পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিতরণ করছে সেই চালের দাম বাজারে অনেক বেশি। যার কারণে দু:স্থ ও অসহায় মানুষদের এই চাল কিনে খাওয়া অনেক কষ্টসাধ্য। তাই সরকার সেই বিষয়টি বিবেচনা করে এই চাল উপহার হিসেবে প্রদান করছেন। যাদের বিরুদ্ধে এই চাল বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া যাবে পরবর্তিতে তাদের এই সুবিধা আর প্রদান করা হবে না। তাই বেশি টাকার আশায় এই চাল বাজারে বিক্রি না করে পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে নিয়মিত এই চালের ভাত খাওয়ার প্রতি অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo