• বিনোদন

অনুমতি ছাড়া ভিডিও করায় ক্ষুব্ধ অভিনেত্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : লিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা তুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংলো। রাজ কাপুরের কৃষ্ণরাজ প্রোপার্টির জায়গায় গড়ে ওঠা এই প্রাসাদসম বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি, আর তিন বছরের দীর্ঘ পরিশ্রম।

এরই মধ্যে বাংলোর একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয়ে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। শুরু হয় আলোচনা-সমালোচনা। আর সেই আলোচনার ঝড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী আলিয়া ভাট।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন— আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।

অনুরোধ করে আলিয়া ভাট বলেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন, তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন।

এ ঘটনায় অনেক নেটিজেনই আলিয়া ভাটের পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন লিখেছেন— এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন। আরেক নেটিজেন লিখেছেন—সব দোষ পাপারাজ্জিদের নয়, হয়তো মিডিয়াকে আগভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে। 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo