• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ১৯৭১ সালের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লব সেই ইতিহাসের ধারাবাহিকতায় একটি মাইলফলক বলে তিনি উল্লেখ করেন।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে নদীভাঙন এলাকা পরিদর্শন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ১৫ বছরের দুঃশাসন এক-দুই বছরে শেষ করা সম্ভব নয়। পারিবারিক নারী নির্যাতন বন্ধ করতে হবে, সাইবার বুলিং মোকাবিলায় ইতোমধ্যে বিশেষ সাইবার ইউনিট চালু হয়েছে। নারী ও শিশুদের জন্য বাসযোগ্য নবীনগর গড়তে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোবাইল ফোন ও সামাজিক মাধ্যমে সাইবার অপরাধের কারণে অনেক ক্ষেত্রে মব জাস্টিস তৈরি হয়। এটাকে নিয়ন্ত্রণে আনতে হলে তরুণ সমাজকে আইটি খাতে দক্ষ হতে হবে।

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রশাসনের একার পক্ষে এটি বন্ধ করা সম্ভব নয়। জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে বালুখেকোদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি জানান, মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নাসিরাবাদ বালু মহালে নিয়মবহির্ভূত উত্তোলনের ফলে চরলাপাং, মানিকনগর ও সাহেবনগরসহ আশপাশের গ্রামগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক দিদারুল আলম, বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খান, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, এনডিসি আবু মুছা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, ইউএনও রাজিব চৌধুরী, নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, থানার ওসি শাহিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo