• জাতীয়

সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ অনুদান বৃদ্ধি করল সরকার

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা সম্প্রসারণ করেছে সরকার। জটিল ও ব্যয়বহুল রোগের জন্য চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বৃদ্ধি করে তিন লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য অনুদান ৪০ হাজার থেকে বেড়ে হয়েছে ৬০ হাজার টাকা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে কর্মচারী কল্যাণ বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তাসলিমা আলী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কর্মচারীদের পরিবারের সদস্য প্রয়াণে দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া, যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বৃদ্ধি করে তিন লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে, বরাদ্দকৃত অর্থ এবং নিজস্ব রিসোর্সের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। অতিরিক্ত বরাদ্দের দাবি করা যাবে না। এছাড়া অনুদান প্রদানে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সরকারি কর্মচারীরা আশা করছেন, এ বৃদ্ধির ফলে তাদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা আরও সুরক্ষিত হবে।

মন্তব্য (০)





image

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

নিউজ ডেস্ক : অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি...

image

বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্র...

নিউজ ডেস্ক : বাংলাদেশের শিক্ষা খাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগর...

image

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এ...

image

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান...

নিউজ ডেস্ক : শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দ...

image

জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : দেশের জালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুৎ উৎপাদন ...

  • company_logo